নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেধা উৎকর্ষ অভিযান, জটেশ্বরে পরীক্ষার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারা রাজ্য ব্যাপী নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ২০২৬ এর অভীক্ষা আয়োজিত হল। সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা উত্তর মন্ডলের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জটেশ্বর হাইস্কুলে ওই অভীক্ষা অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে, এদিন এলাকার প্রায় ৫০০ কিছু বেশি ছাত্র-ছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করে। জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেনীর পড়ুয়ারা এই পরীক্ষা দিয়েছে। সংগঠনের ফালাকাটা উত্তর মণ্ডলের সম্পাদক নিশিকান্ত সরকার জানিয়েছেন, আমাদের এখানে একপ্রকার উৎসবের আকার নিয়েছে এই অভীক্ষা। সারা রাজ্যের পাশাপাশি জটেশ্বরে নির্বিঘ্নে পরীক্ষা সমাপ্ত হয়েছে। এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক ও অভিভাবকিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *