মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ দিনাজপুরে শুরু হলো তিন দিনব্যাপী লোকশিল্পীদের কর্মশালা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১০ অক্টোবর :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ দিনাজপুরে শুরু হলো তিন দিনব্যাপী লোকশিল্পীদের কর্মশালা। লোকসংস্কৃতি ও আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সাংস্কৃত দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার বালুরঘাট রবীন্দ্র ভবনে আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শুরু হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের কর্মশালার উদ্বোধন করেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল সহ সুখদেব দাস বাউল, ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় ও মহাদেব দাস বাউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *