যুবশ্রী প্রকল্পের গতি, সরকারি বিভিন্ন শূন্য পদে নিয়োগ, কন্ট্রাকচুয়াল চাকরির ক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর মাধ্যমে নিয়োগের দাবিতে বিক্ষোভ।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- যুবশ্রী প্রকল্পের গতি, সরকারি বিভিন্ন শূন্য পদে নিয়োগ, কন্ট্রাকচুয়াল চাকরির ক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর মাধ্যমে নিয়োগের দাবিতে ভারতীয় যুব মোর্চার বিক্ষোভ ডেপুটেশন বালুরঘাটে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এ আসে। মিছিলটি প্রশাসনিক ভবন চত্বরে প্রবেশের আগেই আটকে দেয়। প্রশাসনিক ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে যুব মোর্চার সমর্থকরা। পরে প্রতিনিধি মুলক কয়েকজন যুব মোর্চার নেতৃত্বে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক কে ডেপুটেশন দেওয়া হয়।

বাইট – শুভ চক্রবর্তী, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি, দক্ষিণ দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *