পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতে গোনা আর কয়েক দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করে এলাকায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তি শৃংখল ভাবে যাতে দুর্গাপূজা যাতে সম্পূর্ণ হয়, এবং সরকারি যেসব গাইডলাইন দেওয়া রয়েছে সেদিকে নজর দিতে শুক্রবার পুজো কমিটি গুলোকে নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক প্রশাসন। এইদিন বিডিও অফিসে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। নারায়ণগড় ব্লকের সমস্ত পুজো কমিটি গুলি উপস্থিত ছিল এই আলোচনা সভায়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। কিভাবে পূজা পরিচালনা করা হবে কি কি নিষেধাজ্ঞা রয়েছে সরকারিভাবে কি কি সাহায্য পাবে পুজো কমিটি গুলি সেই সমস্ত বিষয়ে জানানো হয় এই আলোচনা সভায়। মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস এর উপস্থিতিতে আয়োজিত হয় এই আলোচনা সভা।
সরকারি যেসব গাইডলাইন দেওয়া রয়েছে সেদিকে নজর দিতে শুক্রবার পুজো কমিটি গুলোকে নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক প্রশাসন।












Leave a Reply