১৯ শতাংশ হারে বোনাস এর দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বোনাসের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ডুয়ার্সের এথেলবাড়ি চা বাগানের শ্রমিকরা।সোমবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ।কর্মীদের অভিযোগ, ১৯ শতাংশ হারে বোনাস দেবার কথা অথচ সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ সাড়ে ১৬ শতাংশ বোনাস দিতে চাইছেন।মালিক পক্ষ নিজেরাই নিজেদের সিদ্ধান্ত মানছেন না। শ্রমিকদের দাবি, ১৯ শতাংশ হারে বোনাস দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নাম হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *