পশু হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়, দোষীদের শাস্তি পাওয়া উচিত দাবি স্থানীয়দের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে পশু হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। দোষীদের শাস্তি পাওয়া উচিত দাবি স্থানীয়দের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার ওই এলাকার একটি আম বাগানে রক্তাক্ত অবস্থায় একটি ষাঁড়কে মাটিতে পড়ে থাকতে দেখে তারা। কাছে গিয়ে দেখে পশুটির শরীরে গভীর চুরির আঘাত রয়েছে, খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত পশুটিকে উদ্ধার করার ব্যবস্থা করে। যদিও ঘটনাস্থলে যায় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। স্থানীয়দের দাবি, একটি অবলা পশুকে যারা এইভাবে নিশংস খুন করল তাদের শাস্তি পাওয়া উচিত। তবে ষাঁড় টিকে কারা এইভাবে খুন করল তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *