সোমবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধূলাগাঁও এবং বেংকান্দি এলাকায় একটি হাতি একপ্রকার তাণ্ডব চালায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধূলাগাঁও এবং বেংকান্দি এলাকায় একটি হাতি একপ্রকার তাণ্ডব চালায়। এদিন হাতির তাণ্ডবে মোট পৃথক তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে খবর।স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে একটি হাতি জঙ্গল থেকে বেড়িয়ে তিন টি বাড়ি হানা দিয়ে তছনছ করে পাশাপাশি বিঘার পর বিঘা জমির ফসলও নষ্ট করে। তবে ওই এলাকায় হাতি হানা দেওয়ায় প্রচণ্ড আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *