এক অজ্ঞাত পরিচয় ভবঘুরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায়।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এক অজ্ঞাত পরিচয় ভবঘুরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায়, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দিন সকাল আটটা নাগাদ নয়াবসতের জঙ্গলের ভেতর হয়ে যাওয়া রাজ্য সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা,এরপর খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঐ অজ্ঞাত পরিচয় মৃত ভবঘুরের নাম ও পরিচয় জানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *