পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুজোর মণ্ডপ! মণ্ডপজুড়ে রয়েছে রাম মন্দিরের স্থাপত্যশৈলী ও কারুকার্যের ছোঁয়া। আর সেই আকর্ষণেই পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ভিড় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। এবছর ২৫তম বর্ষে পদার্পণ করেছে লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব। পুজো উপলক্ষে উত্তরপ্রদেশের অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। মন্দিরের স্থাপত্য ও কারুকার্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মণ্ডপসজ্জায়। আর এই অভিনব আয়োজন দেখতে পুজোর শুরু থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অন্যদিকে, প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। মণ্ডপের অভিনবত্বের পাশাপাশি ঐতিহ্যবাহী প্রতিমা দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ২৫ বছরের দীর্ঘ পথচলায় এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়েছে লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
সব মিলিয়ে, ধর্মীয় স্থাপত্যের অনুকরণে তৈরি নজরকাড়া মণ্ডপ এবং সাবেকি প্রতিমার মেলবন্ধনে পুজোর আনন্দে মাতোয়ারা গড়বেতার লাপুরিয়াডাঙ্গা। পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ভিড়ে জমজমাট পুজো প্রাঙ্গণ।
রাম মন্দিরের স্থাপত্যে সাজল পুজোমণ্ডপ, পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল লাপুরিয়াডাঙ্গায়।












Leave a Reply