ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ঝলঝলি এলাকায়, রবিবার সন্ধ্যে ছটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম বাবুরাম সানা, বয়স আনুমানিক ৩৬ বছর, সূত্রে জানা যায় এই দিন বেলা বারোটা নাগাদ হঠাৎ হঠাৎই তার বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর এই দিন সন্ধ্যায় তুলে দেওয়া হয় পরিবারের হাতে, তবে পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা, অন্যদিকে গোটা ঘটনাটা তদন্ত প্রক্রিয়ার অব্যাহত রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *