পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পহেলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন রকম ভাবে পালন করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক। কোথাও মানুষকে উপহার দেওয়া হচ্ছে শীতবস্ত্র, আবার কোথাও দেওয়া হচ্ছে পুরনো কর্মীদের সংবর্ধনা। পাশাপাশি আজ বৈকুন্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালার মোড় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অঞ্চলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্বর্ধনা জ্ঞাপন এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মঞ্চে। উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান মনুশ্রী মন্ডল, বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার ঘোষ, পঞ্চায়েত সদস্য মোজাম্মেল শা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা।












Leave a Reply