রানাঘাট পুরসভা এলাকার সমস্ত ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে সেই আমন্ত্রণ জানান রানাঘাটের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাম মন্দির উদ্বোধনে সামিল হওয়ার আহ্বান নিয়ে সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাতে রবিবার শ্রীরামচন্দ্রের ছবি এবং আমন্ত্রণ পত্র নিয়ে রানাঘাটে বাড়ি বাড়ি গেলেন রানাঘাটের বিধায়ক ও বিজেপি নেতা কর্মীরা। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে নব নির্মিত রাম মন্দিরের। আর সেই ঐতিহাসিক মন্দির উদ্বোধনে যাতে সমস্ত রানাঘাটবাসী অংশগ্রহণ করতে পারে তার জন্য রবিবার আনুমানিক সকাল 10 টা থেকে নাগাদ রানাঘাট পুরসভা এলাকার সমস্ত ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে সেই আমন্ত্রণ জানান রানাঘাটের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত রবিবারের এই কর্মসূচি ঘিরে বিজেপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। রবিবার এই কর্মসূচি প্রসঙ্গে আনুমানিক 1 টা নাগাদ রানাঘাটের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় আমাদের জানান…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *