এখানে বড় অপরাধী এবং কেলেঙ্কারি রয়েছে : দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্দেশখালির ঘটনার ৭২ ঘন্টা পার। অথচ এখনও খোঁজ মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কেউ বলছেন তিনি পারি দিয়েছেন ওপার বাংলায়, তো কেউ বলছেন সন্দেশখালিতেই বুক চিতিয়ে রয়েছেন তিনি। কিন্তু লুক আউট নোটিশ জারির পরও মেলেনি কোনও সন্ধান।সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “এখানে বড় অপরাধী এবং কেলেঙ্কারি রয়েছে। ঘটনাটি বাংলাদেশ সীমান্তের কাছে ঘটেছে যেটি একটি সংবেদনশীল এলাকা। এমন তথ্যও পাওয়া গেছে যে তিনি সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতেই গা ঢাকা দিয়ে রয়েছেন। কিন্তু সেখানে ব্যবস্থা নিতে পারছে না ইডিও। তাহলে বোঝাই যাচ্ছে, তৃণমূলের ওই নেতা কতোটা প্রভাবশালী”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *