নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে চলছে স্টুডেন্ট উইক। আর তারই অঙ্গ হিসেবে রানাঘাটে বৃহস্পতিবার অবকাশ পার্কে এক্সপোজার ভিজিট এর আয়োজন করলো রানাঘাট শহর চক্র। রানাঘাট শহর চক্রের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 11 টা থেকে রানাঘাট পালচৌধুরী প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক , শিক্ষিকারা এবং এক্সপোজার ভিজিট এর আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীর অভিবাবকরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, শহর আবর বিদ্যালয় পরিদর্শক গৌড়ব্রত সরকার সহ রানাঘাট প্যালচৌধুরী প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।এই দিনটি কচিকাঁচা ছাত্র ছাত্রীদের কাছে একটু অন্য ভাবে কাটালো গান গেয়ে, কবিতাপাঠ এবং পার্কে আনন্দ করে শেষে খাওয়া দাওয়া এক সাথে। প্রথম খাবার পরিবেশন করলেন পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয় পরিদর্শক গৌরব্রত সরকার । এমন দিনটি উপভোগ করতে পেরে খুশি স্কুল পড়ুয়া ও তাদের অবিভাবকরাও।
রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে চলছে স্টুডেন্ট উইক।












Leave a Reply