নিজস্ব সংবাদদাতা, মালদা—--ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের,শোকের ছায়া পরিবারে।
ভুল ট্রেনে উঠে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কুমেদপুর রেলওয়ে স্টেশনে।মৃত ওই যুবকের নাম মৌলনা সামসাদ আলি(২২)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,জয়পুর কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন যুবক।এদিন ওই যুবকের বাবা মৌলনা জাবেদ কাসমী হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে তাকে রাখতে যান। স্টেশনে ট্রেন আসতে দেরি হওয়ায় সে বাড়ি চলে আসেন।ছেলে ভুল করে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন।
কুমেদপুর রেলওয়ে স্টেশনে বুঝতে পারেন সে ভুল ট্রেনে উঠে পড়েছে। ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে বিপত্তি।ওই ট্রেনের চাকায় ঢুকে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।এই নিয়ে এদিন কুমেদপুর রেলওয়ে স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।রেলওয়ে পুলিশ রাতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।সামসাদ আলম এর বাবা মৌলনা জাবেদ কাসমী জানান,তাঁর দুই ছেলে ও এক মেয়ে।সামসাদ ছিল বড় ছেলে।রেল সূত্রে জানতে পারেন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের।












Leave a Reply