শনিবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ব্লকের চন্দ্রকোনারোড থেকে গোয়ালতোড় পর্যন্ত তৃণমূলের ব্লক কৃষাণ খেতমজুর সেলের উদ্যোগে পদযাত্রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ব্লকের চন্দ্রকোনারোড থেকে গোয়ালতোড় পর্যন্ত তৃণমূলের ব্লক কৃষাণ খেতমজুর সেলের উদ্যোগে কৃষকের অধিকার রক্ষার আন্দোলনের বার্তা নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়, এই দিন ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ময়দান থেকে শুরু হয় এই পদযাত্রা, এই পদযাত্রায় পালিয়েছেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, জ্ঞানাঞ্জন মন্ডল, সুশান্ত সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা, এই দিন এই পদযাত্রায় পা মিলিয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক, যার নেতৃত্ব দেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এই দিন এই পদযাত্রা থেকে কৃষক জাগাও, দেশ বাঁচাও,বিজেপি ভাগাও,সংবিধান বাঁচাও, এই শ্লোগান তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *