ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৩ বছর বয়সী এক যুবকের, ঘটনায় শোকাহত গোটা পরিবার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাবা-মায়ের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পৌঁছে গিয়েছিল সাফল্যের দোরগোড়ায়। মাত্র কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পাওয়ায় খুশিতে বুক ভরে উঠেছিল গোটা পরিবারের, কিন্তু আজ সব শেষ। বন্ধুর বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৩ বছর বয়সী এক যুবকের। ঘটনায় শোকাহত গোটা পরিবার। জানা যায় মৃত যুবকের নাম অরিত্র মন্ডল। বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি হরিণঘাটার হাজিরা বিলিয়া গ্রামে। পরিবারের কাছ থেকে জানা যায় আজ সকাল ৭ঃ৩০ নাগাদ পুলিশের কাছ থেকে তাদের কাছে ফোন যায় তাদের ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, খবর পেতেই তড়িঘড়ি ছুটে আসে অরিত্রের পরিবার, এরপর প্রত্যেকে ই চোখে মুখে শোকের ছায়া দেখা যায়। পরিবারের দাবি, গতকাল মোটরবাইক নিয়ে পিসির বাড়িতে যাওয়ার নাম করে সে নদীয়ার কৃষ্ণনগরে তার বন্ধুর বাড়িতে চলে যায়, আজ ভোররাতে শান্তিপুর গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হরিণঘাটার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল, তবে অরিত্রকে যেভাবে পিষে দিয়ে চলে গেছে তাতেই প্রাথমিক অনুমান লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়ে অরিত্রর। রবিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠাই শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *