ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা এখনও হলো না, মন্দির উদ্বোধন হলো না অথচ প্রসাদ হয়ে গেল হলুদ মাখা চাল : দেবাংশু ভট্টাচার্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা এখনও হলো না। মন্দির উদ্বোধন হলো না অথচ প্রসাদ হয়ে গেল হলুদ মাখা চাল। যা মানুষের বাড়িতে বাড়িতে বিলি করতে শুরু করেছে বিজেপি কর্মীরা। আজ নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল যুব কংগ্রেসের এক রক্তদান শিবিরে যোগ দিয়ে রাম মন্দির নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তৃণমূলের মুখপাত্র বলেন, মোদি যদি পাকিস্তানে একটা বোম মেরে এবং অযোধ্যায় একটা মন্দির তৈরি করে বাংলায় ভোট চাইতে পারে তাহলে আমরাও দিদিকে বলবো আপনি আমেরিকায় একটি মন্দির বানান। যা দেখিয়ে আমরা পশ্চিমবাংলায় ভোট চাইবো। যদি বিজেপি মন্দির দেখিয়ে ভোট চাইতে পারে আগামী দিনে তাহলে পশ্চিমবাংলার প্রতিটি রাজনৈতিক দলও ধর্মকে সামনে রেখে মন্দির কে সামনে রেখে ভোট চাইতে শুরু করবে। এখানে রক্তদান শিবিরে দেবাংশু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ তৃণমূল নেত্রী জয়া দত্ত প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *