প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দক্ষিণ সাঁকরাইল হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ করোনা পর্ব শেষ হবার পর ধীরে ধীরে ছাত্র-ছাত্রীদের মধ্যে আবার খেলার উন্মাদনা দেখা গেল। তেমনই দক্ষিণ সাঁকরাইল হাইস্কুলে তিন দিনব্যাপী যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল আজ শনিবার তা সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণী মাধ্যমে সমাপ্তি ঘটলো। বিভিন্ন খেলার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের যে প্রতিভার বিকাশ ঘটলো তা পুরস্কারের মধ্য দিয়ে তাদের এই প্রতিভাকে উজ্জীবিত করার প্রচেষ্টার কোন খামতি দেখা গেল না শিক্ষক শিক্ষিকা দের মধ্যে। প্রথম দ্বিতীয় তৃতীয় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং সংশয় পত্র প্রদান করলেন শিক্ষক শিক্ষিকাগণ। স্টার স্পোর্টিং ফুটবল মাঠের সকল শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং পরিচালন কমিটির সভাপতি শেখ লতিফুদ্দিন সকলেই একবাক্যে স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ এবং সদস্যদের তাদের এই খেলার মাঠ দেওয়া এবং তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। যে সকল ছাত্র-ছাত্রীরা আজ খেলায় উত্তীর্ণ হল তাদের শুভেচ্ছা জানালেন স্কুল পরিচালন কমিটির সভাপতি তৎসহ যারা সফল হল না তাদেরও আগামী বছরে খেলায় অংশগ্রহণ করে সফল হওয়ার জন্য আবেদন জানালেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহাংশু বন্দ্যোপাধ্যায় বললেন ছাত্র-ছাত্রীরা শৃঙ্খলা বধ্য ভাবে স্কুল পোশাক পড়ে খেলায় অংশগ্রহণ করেছে এবং শিক্ষক-শিক্ষিকারা যথারীতি খেলার মাঠে এসে সহযোগিতা করায় ছাত্র-ছাত্রীদের খেলা প্রতিযোগিতা সফলভাবে পরিপূর্ণতা লাভ করেছে। সর্বোপরি তিনি স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ এবং তাদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না। স্কুলের সহ-শিক্ষক সঞ্জয় মালাকার বললেন নতুন পরিচালন কমিটির সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্য সকলেই মাঠে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা যাতে সফল হয় তার জন্য সুন্দরভাবে সহযোগিতা করেছেন তাই তাদের কাছে তারা কৃতজ্ঞ। খেলা ছাত্রছাত্রীদের মস্তিষ্কে বিকাশ ঘটায় তাই এই রকম প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে উঠুক আগামী দিনে এই প্রত্যাশায় রইলেন সকলে।
দক্ষিণ সাঁকরাইল হাইস্কুলে তিন দিনব্যাপী যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল শনিবার তা সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণী মাধ্যমে সমাপ্তি ঘটলো।












Leave a Reply