পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এর ব্লকের বেলদাতে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সনাতনী জাগরণ সংঘের উদ্যোগে বেলদা ইসকন মন্দিরের সহযোগিতায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার।উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ দিলীপ ঘোষ। এই দিন একই মঞ্চে দেখা যায় শুভেন্দু ও দিলীপ ঘোষকে ,মঞ্চে উঠেই প্রথমে শুভেন্দু জড়িয়ে ধরেন দিলীপ ঘোষকে, এরপর পুরো কর্মসূচি সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি,অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে যে অশান্তির ঘটনা ঘটেছে তা নিয়েও রাজ্য প্রশাসনকে নিশানা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাম মন্দির স্থাপন উপলক্ষে,তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী।
বেলদা ইসকন মন্দিরের সহযোগিতায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার।












Leave a Reply