হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারকে রাতের অন্ধকারে আক্রমনের অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারকে রাতের অন্ধকারে আক্রমনের অভিযোগ। ঘটনার আদালতে সাক্ষ্যদান বদল করতে হুমকির অভিযোগ নির্যাতিতার জেঠুকে।বাড়ির পাশে রাতের অন্ধকারে বাঁশ বাগানে নিয়ে মারধরের অভিযোগ। হাঁসখালি থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের। 2022 সালে এপ্রিল মাসে নদীয়ার হাসখালীতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে।

এদিন নদীয়ার হাঁসখালির নির্যাতিতার পরিবারের ওপর হামলা করাহয়।
অভিযোগ, দুষ্কৃতীরা নির্যাতিতার বাড়িতে এসে মৃতা নির্যাতিতার ঘটনার সাক্ষী দান কারি জেঠুকে বাড়ি থেকে চাদরে মুড়িয়ে তুলে নিয়ে গিয়ে বাঁশ বাগানে মারধর করে। পাশাপাশি কোর্টে গিয়ে সাক্ষ বদল করতে হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ।
রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়ার পরেও কি করে এই ধরনের ঘটনা সম্ভব আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার। আহত অবস্থায় বগুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করানো হয়।
পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশীষ বিশ্বাস।

ঘটনা নিয়ে ইতিমধ্যে হাসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের। যদিও দুষ্কৃতীদের মুখ চিনতে পারিনি বলে জানান নির্যাতিতার জেঠু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *