নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার নবদ্বীপে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবকের ।মৃতের নাম তরুণ কুমার দত্ত বাড়ী পৌরসভা এলাকার দু’নম্বর ওয়ার্ডের পিরতলা ছোট গিন্নি পুকুর পাড়ে। বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল সন্ধ্যাবেলায় শরীর অসুস্থ হওয়ায় ডাক্তার দেখিয়ে ওষুধ খায়। এরপর রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়। পরিবার সূত্রে জনতা পারা যায় রাত্রি আনুমানিক একটা থেকে দেড়টার নাগাদ শরীর অসুস্থ হওয়ায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আজ শুক্রবার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে নবদ্বীপ থানায় নিয়ে আসে এবং দুপুরের দেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠান।
এক যুবকের অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।












Leave a Reply