নদিয়ার নবদ্বীপ শহরের শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সারা রাজ্যের সাথে এদিন তীর্থনগরী চৈতন্যভূমি নদিয়ার নবদ্বীপ শহরের শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নবদ্বীপ শহরে এবছর ৬টি কেন্দ্রে মোট ১৩৭১ জন পরীক্ষার্থীকে নিয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা,এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬৪৯ জন ও ছাত্রীর সংখ্যা ৭২২জন। পরীক্ষার আজ ছিল প্রথম দিন,প্রথম দিনের বিষয় ছিল বাংলা পরীক্ষা। প্রথমদিন পরীক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধের সম্মুখীন হতে না তার জন্য সকাল থেকেই প্রতিটি রাস্তার মোড়ে ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখা হয়। নবদ্বীপ থানার আরোক্ষা অধিকারী জলেশ্বর তিওয়ারি সশরীরে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নবদ্বীপ শহরের পরীক্ষা কেন্দ্র গুলির প্রধান কার্যালয়সহ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *