নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই তিনজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল রাতে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বাগনাপাড়া থেকে ওই তিনজনকে গ্রেফতার করে।থানা সূত্রে জানা যায় তিন অভিযুক্তর নাম কৈলাস প্রামানিক, সিরাজ শেখ এবং শিভম সাউ। তিনজনের বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। পুলিশ ওই তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মূলত কি কারণে তাদের কাছে ওই আগ্নেয়াস্ত্র মজুদ ছিল। তারা কোথা থেকে পেয়েছিল ওই আগ্নেয়াস্ত্র গুলি, সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। আজ ঐতিন অভিযুক্তকে জেলা আদালতে পেশ করবে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।












Leave a Reply