সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় পুলিশের জালে গ্রেফতার এক ট্রাক ড্রাইভার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় DEB দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে পাকড়াও এক ট্রাক ডাইভার। অভিযুক্তকে তোলা হয় আদালতে। জানা যায় ধৃত ট্রাক ড্রাইভারের নাম মোশারফ মন্ডল। পুলিশ সূত্রে খবর শনিবার ওই ট্রাক ড্রাইভার ট্রাকে করে গ্যাসের সিলিন্ডার নিয়ে কল্যাণী থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে যাচ্ছিল। তার আগেই কল্যাণীর ঘোড়াগাছা নিজের বাড়িতেই বেশ কয়েকটি সিলিন্ডার নামিয়ে চুরি করছিল গ্যাস। খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে হানা দেয় পুলিশ ও DEB দপ্তরের আধিকারিকরা, এরপর হাতেনাতে ধরে ফেলে ট্রাক ড্রাইভারকে। স্বভাবতই এই ঘটনায় ওই ট্রাক ড্রাইভার কতদিন ধরে চোরাকারবার করছিল আর এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *