আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গভীর রাতে পর পর তিনটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে,স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে হঠাৎই তিনটি দোকানে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন,এরপর স্থানীয়দের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন,এরপর ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গড়বেতা থানা এবং চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই লেগেছে এই আগুন,এই আগুনের ফলে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় ওই তিনটি দোকানের, অন্যদিকে কিভাবে এই আগুন লাগল তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *