ডোবার পাশে বড় করে গর্ত করে ফ্লাট তৈরির জন্য ভিতের কাজ চলছে, পরিদর্শনে চেয়ারম্যান।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বর্ধমান পৌরসভার ত্রিকোরহাট এলাকায় রয়েছে একটি ডোবা। সেই ডোবার পাশেই তৈরি হচ্ছে বিশালাকৃতির একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটের কাজ চলছে জোর কদমে। ডোবার পাশে বড় করে গর্ত করে ফ্লাট তৈরির জন্য ভিতের কাজ চলছে। স্থানীয় মানুষ এ বিষয়ে খবর দেয় বর্ধমান পৌরসভাকে। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান পরিদর্শনের যান। পরিদর্শনে গিয়ে চেয়ারম্যান দেখেন সত্যিই ডোবাটি জঙ্গলে পরিপূর্ণ এবং তার পাশেই চলছে বিরাট আকৃতির ফ্ল্যাটের কাজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, আমরা অভিযোগ পেয়েছিলাম তাই পরিদর্শন এসেছিলাম। এই বিশাল আকৃতির ফ্ল্যাট যিনি তৈরি করছেন নির্দেশ দিয়ে গেলাম সমস্ত রকম কাগজপত্র নিয়ে পৌরসভায় যোগাযোগ করার জন্য। যদি বেআইনিভাবে কিছু করা হয় তাহলে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *