নদীয়ার শান্তিপুর ব্লকের দক্ষিণ চাদরা এলাকায় ঘরে আগুন লেগে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ঘটনায় শোকের ছায়া পরিবারসহ এলাকায়। মৃত বৃদ্ধার নাম সুকেশী মন্ডল, বাড়ি নদীয়ার শান্তিপুর ব্লকের দক্ষিণ চাদরা এলাকায়। পরিবারের দাবি, গতকাল সন্ধ্যায় ওই বৃদ্ধা সন্ধ্যে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু হঠাৎই ঘরের ভেতরে আগুন লেগে যায়। এরপর অগ্নি দগ্ধ হয় বৃদ্ধা। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, পাশাপাশি বৃদ্ধাকে নিয়ে যায় হাসপাতালে। যদিও বেশ কয়েক ঘন্টা চিকিৎসার পর চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করে বৃদ্ধাকে। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়। যদিও বৃদ্ধার আকর্ষিক মৃত্যুর ঘটনায় থমথমে গোটা এলাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *