নদীয়ার কৃষ্ণনগরে এক বাড়ির সামনে দুষ্কৃতি তাণ্ডব, চলল চার রাউন্ড গুলি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল মধ্যরাতে কৃষ্ণনগর বউবাজার মালিপাড়া এলাকায় সুদীপ্ত প্রামাণিক ডাক নাম রাজু নামে এক ব্যক্তির বাড়ির বাইরে জানালার কাজ এবং গ্রিল ভাঙ্গার চেষ্টা করে একদল দুষ্কৃতী. এমন কি তিন রাউন্ড গুলিও চলে । যদিও এ প্রসঙ্গে রাজু বাবু বলেন পাড়ার ছেলেদের সাথে তার সম্পর্ক ভালো, বহিরাগত কোন শত্রুতাও কারো সাথে নেই তবে কেন এই তান্ডব সেটাই বুঝতে পারছি না। তবে গতকাল রাতে আমার নাম ধরে ডাকা সত্ত্বেও সেই সময় আমি কোন ভাবেই দরজা খুলিনি, বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে আমরা এবং প্রতিবেশীরা। আজ কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করা হবে বলেই তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *