নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে খাওয়ার নিম্নমানের পরিবেশিত হচ্ছে, যে পরিমাণ খাওয়ার পাওয়ার কথা ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রসূতি মায়েদের, সেই খাওয়ার এর মান নিম্নমানের এবং পরিমাণেও কম, এবং সেই খাবারে আরশোলা পাওয়ার কথা শুনে নন্দীগ্রামের ঠাকুরচকের বার পাথুরিয়া প্রাথমিক গান্ধী স্মৃতি বিদ্যালয় এর সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাদের দাবি আজকের খাবারে আরশোলা পাওয়া গিয়েছে উপরন্তু দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে খাবারের পরিমাণ কম এবং খাবারও নিম্নমানের। বারবার জানিও কোন ফল হয়নি। আর আজ খাবারে আরশোলা দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। তাদের আরো দাবী খুন্তির বদলে নারকেল ডাটা নিয়ে রান্না করা হয়। যদিও আইসিডিএস সুপারভাইজার শিউলি মন্ডল বলেন তিনি কোন আরশোলা দেখতে পাননি। খাবারের মান এবং পরিমাপও সঠিক।











Leave a Reply