হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ডোমজুড়ের সাপুঁইপাড়া–বসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যা। কোথাও আবার রাস্তার পোস্টে ঠিকমতো আলো জ্বলে না। এই সমস্ত সমস্যার কথা জানতে এর আগেও এলাকার বাসিন্দাদের কাছে এসেছিলেন ডোমজুড়ের বিজেপি নেতা গোবিন্দ হাজরা।
সেই সময় গোবিন্দ হাজরাকে সামনে পেয়ে বিশেষ করে প্রান্তিক ও জামতলা চার্চ গলির বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের কথা মন দিয়ে শোনার পর গোবিন্দ হাজরা আশ্বাস দিয়েছিলেন—
“আমার দ্বারা যতটা সম্ভব, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”
জমা জলের সমস্যা নিয়ে তিনি জানান, বিষয়টি বিডিও-কে জানিয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাতের অন্ধকারে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে রাস্তার পোস্টে লাইট লাগানোরও আশ্বাস দেন তিনি। তাঁর কথা অনুযায়ী, স্থানীয় বিজেপি কর্মীরা নিজেদের উদ্যোগে দাঁড়িয়ে থেকে সেই লাইট লাগিয়ে দেবেন বলেও জানান।
আর এবার দেখা গেল, যেমন কথা, তেমনই কাজ।
আবারও সেই এলাকায় পৌঁছলেন ডোমজুড়ের বিজেপি নেতা গোবিন্দ হাজরা। তবে এবার তিনি শুধু খোঁজখবর নিতে আসেননি—সঙ্গে নিয়ে এলেন কিছু সাহায্যও। এলাকার মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবারসহ কিছু প্রয়োজনীয় সামগ্রী।
হয়তো সাহায্যের পরিমাণ খুব বড় নয়, কিন্তু মানুষের বিপদের দিনে তাঁদের পাশে দাঁড়ানোর যে বার্তা তিনি দিলেন, সেটাই হয়ে উঠল সবচেয়ে বড় বিষয়। গোবিন্দ হাজরা জানালেন, আগামী দিনেও তিনি নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
শুধু তাই নয়, তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় বিজেপি কর্মীরা নিজেরাই রাস্তার লাইট পোস্টে লাইট লাগিয়ে দিলেন, যাতে রাতের সময় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়।
মানুষের সমস্যার কথা শোনা থেকে শুরু করে, প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা পালন করা হল—এই পুরো বিষয়টিই উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
বিপদের দিনে মানুষের পাশে, শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এলাকায় গোবিন্দ হাজরা।












Leave a Reply