মঙ্গলবার সকালে বিজেপির ফালাকাটা ৪নং মন্ডলের জটেশ্বর ২ নং অঞ্চলের পক্ষ থেকে মনোজ টিজ্ঞাকে সংবর্ধনা দেওয়া হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ায় খুশি জটেশ্বরের বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে বিজেপির ফালাকাটা ৪নং মন্ডলের জটেশ্বর ২ নং অঞ্চলের পক্ষ থেকে মনোজ টিজ্ঞাকে সংবর্ধনা দেওয়া হয়। মনোজ টিজ্ঞার বাড়িতে গিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য জগদীশ বর্মন ও পঞ্চায়েত সমিতির সদস্যা আরতি বর্মন ও পঞ্চায়েত অতুল কুমার জীব ও দিলীপ বর্মন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *