গাইঘাটা, নিজস্ব সংবাদদাতা :- নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতারের চার ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। এবার ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রহ্লাদের। এমনটাই খবর।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ২টো নাগাদ গাইঘাটা থানার পুলিশ তদন্তকারী আধিকারিককে সঙ্গে নিয়ে মূল অভিযুক্ত প্রহ্লাদকে ঘটনাস্থলে নিয়ে যায় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সেই সময় তদন্তকারী আধিকারিকের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। প্রথম গুলিটি পুলিশের গাড়িতে লাগে বলে জানা গিয়েছে। অভিযুক্তের গুলিতে আত্মরক্ষা করতে গিয়ে তদন্তকারী আধিকারিকও আহত হন বলে খবর।
এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় অভিযুক্ত প্রহ্লাদের। বর্তমানে তার দেহ চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক বিবৃতি এবং এনকাউন্টারের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।












Leave a Reply