মনোজ টিগ্গাকে প্রত‍্যাহার করতে বললো জন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – ফের বিস্ফোরক মন্তব‍্য কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। মনোজ টিগ্গাকে প্রত‍্যাহার করতে বললো জন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে দেখেই রেলের অনুষ্ঠান ছাড়লেন জন বারলা।একপ্রকার তাকে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে আলিপুরদুয়ারের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মনোজ টিগ্গার।তারপর থেকেই না খুশ কেন্দ্রীয় মন্ত্রীর।গতকাল এক সভায় ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।স্পষ্ট জানিয়ে দেন মনোজ টিগ্গার হয়ে প্রচারে যাবেন না তিনি।আজ মাদারিহাটে রেলের অনুষ্ঠানে মুখমুখি হন দুজন। এরপরেই ক্ষোভ উগড়ে জন বারলা।তিনি মনোজ টিগ্গাকে স্পষ্ট বলেন প্রার্থীপদ প্রত‍্যাহার করে নিতে।যদিও এই বিষয়ে আলিপুরদুয়ার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জানান, কোন কেন্দ্রে কে প্রার্থী হবে এটা দল ঠিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *