কালচিনি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবড়াইক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ-  আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালচিনি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবড়াইক। বুধবার রাজাভাতখাওয়া গণেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে প্রকাশ চিকবড়াইক। কালচিনি ব্লকের একাধিক এলাকায় প্রচার এবং কর্মীসভায় যোগ দেন তিনি। এদিন কালচিনি সাবিনা ধর্মশালায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন প্রকাশ চিকবড়াইক। পরবর্তীতে হ‍্যামিল্টনগঞ্জ এলাকায় পথসভায় বক্তব্য রাখেন প্রকাশ চিকবড়াইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *