দিঘা তমলুক রেল লাইনে ধস।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার দিঘা তমলুক রেল লাইনে ধস। নন্দকুমার থানার গিরিরচক গ্রামে রেল লাইনে বিশাল ধস। ঘটনাস্থলে রেল আধিকারিক। আবারও বরসড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল দফতর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নন্দকুমার ও চন্ডিপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশন এর মাঝ খানে গিরিরচক গ্রামের বাসিন্দারা দেখতে পায় রেল লাইনের ভিতরে রেল স্লিপারের মধ্যে বিশাল ধস দেখা গিয়েছে। আর সেই ধস বেস কয়েক ফুট গভীর। গ্রামবাসিরা ওই ধস দেখতে পেয়ে নন্দকুমারের রেল অধিকারিককে জানায়। রেল অধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করেন। অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। তবে স্থানীয়দের অনুমান বৃষ্টিতে ওই খানের মাটি ধোসে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *