নিজস্ব সংবাদদাতা, মালদা,১৫ এপ্রিল:’- ইন্ডিয়া জোট’জিতবে মনোনয়নপত্র জমা করার আগে আত্মবিশ্বাসের সুর উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের গলায়।সোমবার কংগ্রেস প্রার্থী মোস্তাক বামকে সঙ্গে নিয়ে মালদহ জেলা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।এদিন প্রায় দুই হাজার বাম কংগ্রেস কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থীর সমর্থনে মিছিল করে জেলা শাসকের অফিস চত্বরে পৌঁছায়।মনোনয়নপত্র জমা করার ঠিক আগে মোস্তাক বলেন,’তৃণমূল কোনো ফ্যাক্টার না।কেন্দ্রের বিজেপি শক্তির বিরুদ্ধে লড়াই কংগ্রেসের।বিজেপি একটি সাম্প্রদায়িক দল।গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহের মানুষ ভুল প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল।এবার মানুষ কংগ্রেসকে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে।বাম এবং কংগ্রেস দুটো শক্তি ইউনাইটেড হয়েছে।দ্বিতীয় কোনো শক্তি থাকবে না।উত্তর মালদহের বিজেপি প্রার্থী সিপিএম পার্টি থেকে লালিত পালিত হয়ে পালিয়েছে।মানুষ ক্ষুব্ধ আছে।তাই এবার ইন্ডিয়া জোট জিতবে।এতে কোনো সন্ধেহ নেই।’এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জামিল ফিরদৌস,
জেলা কমিটির নেতা প্রণব চৌধুরী,অম্বর মিত্র ও জহুর আহমেদ।কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরাতন মালদহ বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার,মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আলবেরুনি জুলকারনাইন ও চাঁচল বিধানসভার প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব।
সোমবার কংগ্রেস প্রার্থী মোস্তাক বামকে সঙ্গে নিয়ে মালদহ জেলা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।












Leave a Reply