মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরায় পরিযায়ী শ্রমিকের নিথর মৃতদেহ গ্রামে ফিরলো।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরায়। নিথর মৃতদেহ গ্রামে ফিরলো শুক্রবার সাত সকালে।পরিবার সূত্রে জানা গেছে গুজরাটের সুরেন্দ্রনগরে পেটের দায়ে টাওয়ারের কাজ করতে গিয়েছিল।কাজ থেকে বাসায় ফেরার পথে গত মঙ্গলবার সন্ধ্যা নাগাদ রাস্তা পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। শুক্রবার সকাল সকাল নিথর মৃতদেহ গ্রামে পৌছাই। মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ মুজিবর (৬২)। মুজিবারের পরিবারে রইল বিধবা স্ত্রী আলেহা বিবি, দুই নাবালক সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। অথৈই জলে গোটা পরিবার।পরিবারসহ স্থানীয়রা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *