পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দেবাংশুকে দেখে ফের চোর শ্লোগান বিজেপি সমর্থকদের। সম্প্রতি নন্দীগ্রামের ঘোলপুকুরে চোর চোর শ্লোগানের মধ্যে পড়েছিলো দেবাংশু। সকাল থেকেই নন্দীগ্রাম ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সেরে যখন জেলে মারা ৩৭ নম্বর বুথে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলো সেই সময় তমলুক লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে চোর চোর শ্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকেরা। পালটা তৃণমূলের পক্ষ থেকে চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। শ্লোগান পালটা শ্লোগানে উত্তপ্ত হয়ে উঠে এলাকায়। প্রার্থীকে ঠেলাঠেলিও করা হয়।
দেবাংশুকে দেখে ফের চোর শ্লোগান বিজেপি সমর্থকদের।












Leave a Reply