নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তীব্র গরমে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে ফসল, ক্ষতির মুখে পড়তে হচ্ছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের কৃষকদের। খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে দেখা করলেন এবং তাদের চাষের জমি পরিদর্শন করলেন কালচিনি বিধায়ক বিশাল লামা। এদিন তিনি ব্লকের পূর্ব সাতালি এলাকায় আসেন সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘এসব এলাকায় সেচ ব্যবস্থা নেই।ফলে কৃষকদের কথা মাথায় রেখে সরকারকে বিকল্প কোনো ব্যবস্থা করা উচিত তবে তারা তা করছে না। আমি এ নিয়ে বিধানসভায় ফের আওয়াজ তুলবো।এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের সাথে যোগাযোগের জন্যও বলেছি।’
তীব্র গরমে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের কৃষকদের।











Leave a Reply