কল্যাণী, নিজস্ব সংবাদদাতা: কর্মচারীদের বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে গয়েশপুর পুরসভায় ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘের গয়েশপুর নগর ইউনিট। সংগঠনের পক্ষ থেকে এদিন পুরসভা কর্তৃপক্ষের কাছে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
জানা গিয়েছে, কর্মচারীদের বেতন বৃদ্ধি-সহ তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের প্রতিনিধিরা পুরসভা কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিগুলি দ্রুত বিবেচনা করার আবেদন জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গয়েশপুর নগরের সভাপতি তরুণ বিশ্বাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মচারীদের ন্যায্য অধিকার এবং বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে তাঁদের আন্দোলন ও কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।












Leave a Reply