দফায় দফায় নির্বাচনী ভোট প্রচার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, এ যেন মনে হচ্ছে মানুষ বলছে পদ্ম ফুলের পাশে আছি, মোদিজীর পাশে আছি। রবিবার দুপুরে নদীয়ার শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করতে এসে এমনটাই মন্তব্য করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন তিনি শান্তিপুর রেল স্টেশন থেকে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন। এরপর শান্তিপুর শহরের বিভিন্ন জায়গা ঘুরে প্রবেশ করেন শান্তিপুর ব্লকে, এরপর শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ড গবারচর সহ বিভিন্ন জায়গায় অসংখ্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার শেষ করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের মুখোমুখি একটাই কথা আমরা পদ্ম ফুলের পাশে আছি, প্রধানমন্ত্রীর পাশে আছি। এখানেই পরিষ্কার মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে এবং আশীর্বাদ দিচ্ছে লোকসভা নির্বাচনে গত নির্বাচনের তুলনায় আরো বেশি সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *