বৈষ্ণব মতে একচালা প্রতিমা, দশমীতে পান্তাভোগ—বালুরঘাটের সাহাবাড়ির পুজোয় অটুট পরম্পরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ১৯৭৪ সালে বালুরঘাটের সাহাবাড়িতে শুরু হয় দুর্গাপুজো। প্রথমে পরিবারের বড় ছেলে ফণীন্দ্রনাথ সাহার উদ্যোগে পুজো শুরু হলেও ১৯৭৯ সালে দ্বিজেন্দ্রনাথ সাহার বাড়িতে নতুন করে আরাধনা শুরু করেন দ্বিজেন্দ্রনাথ সাহার বাবা ননীগোপাল সাহা। মাত্র পাঁচ দিনের প্রস্তুতিতে শুরু হওয়া সেই পুজো এ বার ৫২ বছরে পা দিল। বৈষ্ণব মতে সাবেকি একচালা প্রতিমায় পুজো এবং দশমীর পান্তাভোগ এই পরিবারের বিশেষ পরম্পরা।
১৯৮৯ সালে পরিবারের সদস্যদের মৃত্যুর পরে কালাশৌচের কারণে পুজো বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে কুলপুরোহিত নারায়ণ চক্রবর্তীর পরামর্শে পুরোহিতের নামে সংকল্প করে সে বছরও পুজো হয়। ৮৩ বছর বয়সেও পুজোর কাজে সক্রিয় দ্বিজেন্দ্রনাথ সাহা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যেরা আজও সেই ঐতিহ্য বহন করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *