বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ওন্দা ব্লকের রতনপুর এলাকায় নিজে টোটো চালিয়ে প্রচারে সুজাতা মন্ডল।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  নরকের কিট নরাধাম, যিনি নারীদের অসম্মান করেন তিনি নারীদের অভিশাপেই ধ্বংস হবেন, এই ভাষাতেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্পর্কে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল এর বিস্ফোরক বক্তব্য।
আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ওন্দা ব্লকের রতনপুর এলাকায় নিজে টোটো চালিয়ে প্রচার করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরকমই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কে, সুজাতা দেবী বিরোধী প্রার্থীর নাম না করে বলেন যিনি অন্যের বউ, মেয়ে নিয়ে থাকে তার মুখে অশ্লীল-রুচিকর ভাষা বেরোনোটাই স্বাভাবিক। উনি একটা নরকের কীট, নরাধাম, যিনি নারীদের সম্মান করতে জানে না তিনি নারীদের অভিশাপেই ধ্বংস হবেন।
আগামী ৪ঠা জুন উনার নামের পাশে প্রাক্তন সাংসদ দেখার জন্য তিনি যেন তৈরি থাকেন কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভালবাসায় জয়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *