পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুল প্রাঙ্গনে অপরাজেয় নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,এই দিন সকাল দশটা থেকে শুরু হয় এই রক্তদান শিবির, বেলা একটা পর্যন্ত এ রক্তদান শিবিরে প্রায় ২৬ জন রক্তদাতা রক্ত দান করেন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে,এইদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষক দীপক চৌধুরী,অতনু ঘোষ,দীনেশ সরেন,প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায় সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, তবে আগামী দিনেও একাধিক সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুল প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন।











Leave a Reply