ফের রবিবার বীরপাড়া আবগারি দপ্তর এবং ফালাকাটা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-  চোলাই মদের বিরুদ্ধে বীরপাড়া আবগারি দপ্তরের অভিযান অব্যাহত। ফের রবিবার বীরপাড়া আবগারি দপ্তর এবং ফালাকাটা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফালাকাটা ব্লকের উমাচরণপুর ও খাঁউচাদ পাড়া এলাকা থেকে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। এদিন পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে প্রায় ১৮০ লিটার চোলাই মদ, ৪ হাজার ৬০০ মদ তৈরির উপকরণ সহ ১২ টি হাঁড়ি বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাওয়া হবে বলে আবগারি দপ্তর সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *