চাকরি না পেয়ে ব্রেন স্ট্রোকে মারাগেল কালদিঘি হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ৫ মে – এস এল এস টি চাকরি প্রার্থী ইমরান হোসেন(৩৪) চাকরি না পেয়ে ব্রেন স্ট্রোকে মারাগেল কালদিঘি হাসপাতালে। স্থানীয় সুত্রে জানাযায় রবিবার বেলা ১টা নাগাদ ব্রেন স্ট্রোক হয় । প্রথমে তাকে নিয়ে যাওয়া হয রশিদপুর হাসপাতালে। পরবর্তীতে কালদিঘী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে । ছাত্র অবস্থায় এস এফ আই এবং পরবর্তীতে ডি ওয়াই এফ আই র সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দেন। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের কালিকামোড়া পঞ্চায়েতের অমিনপুর বাজার পাড়া এলাকায় তার গ্রামের বাড়ি। বঞ্চিত চাকরি প্রার্থী এস এল এস টি প্রার্থী হিসেবে আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ইমরান। স্থানীয় সুত্রে জানাযায় রাতেই তার গ্রামের বাড়ি এলাকাতেই মৃত দেহের শেষ কৃত্য সম্পন্ন করা হবে। এদিন তার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানায় এস এফ আই জেলা সম্পাদিকা বেদত্রোয়ী গোস্বামী সহ কুশমন্ডির স্থানিয় পার্টি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *