শতাব্দী রায় ও অসিত মালের সমর্থনে ওয়েবকুপার ২টি পথসভায় তৃণমূল কংগ্রেসের বিজয়ের বার্তা ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- ৪ মে বোলপুরের ট্যুরিস্ট লজের মোড়ে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন সংলড রতনপল্লীতে রাত ৭.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূম জেলা ওয়েবকুপা আয়োজন করে পরপর ২টি নির্বাচনী পথসভা । এই ২টি পথসভাতেই বক্তব্য রাখেন অধ্যাপক মনোজিৎ মন্ডল,যাদবপুর বিশ্ববিদ্যালয় ও জয়েন্ট সেক্রেটারি,ওয়েবকুপা রাজ্য কমিটি।অধ্যাপক মহীতোষ গায়েন, ভাইস প্রিন্সিপাল, সিটি কলেজ ও এ্যাসোসিয়েট সেক্রেটারি,ওয়েবকুপা রাজ্য কমিটি ও ওয়েবকুপা ইলেকশন কমিটি সদস্য। বক্তব্য রাখেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এ্যাসিস্টান্ট সেক্রেটারি, ওয়েবকুপা রাজ্য কমিটি। এছাড়া বীরভূম জেলা ওয়েবকুপা থেকে বক্তব্য রাখেন ড.মাঙ্গীলাল তাপাড়িয়া,ড.ইমরুল খায়েস আলম সরকার, ড.শাহনাজ বেগম,ড.গুরুপ্রসাদ দাশ,ড, দীনবন্ধু মন্ডল,ড.সুমন সাহা,অধ্যাপক প্রসূন ব্যানার্জী। বোলপুরের পথসভাতে পাঁচ শতাধিক এবং শান্তিনিকেতনের পথসভাতে প্রায় এক হাজার শিক্ষক,অধ্যাপক,পথচারী, ব্যবসায়ী উপস্থিত ছিলেন । স্থানীয় জনতা মনে করছে ২টি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবারও বিপুল ভোটে জয়লাভ করবেন,শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওয়েবকুপার রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসুর নেতৃত্বে এইসব নির্বাচনী প্রচারের ফল যে সার্থক হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *