বালুরঘাট ব্লকের ডাঙ্গি এলাকায় বটতলার বিস্তীর্ণ মাঠে চরক সন্ন্যাসীরা একত্রিত হয়ে চড়কের আয়োজন করেছিলেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট,দক্ষিন দিনাজপুর ১৪ মে: বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে বৈশাখী চড়ক মেলা বসলো বালুরঘাটের একাধিক জায়গায়। মঙ্গলবার বিকেলে শহরের উত্তমাশা ক্লাব সংলগ্ন মাঠে বিশাল মেলার আয়োজন করা হয়। পাশাপাশি, বালুরঘাট ব্লকের ডাঙ্গি এলাকায় বটতলার বিস্তীর্ণ মাঠে চরক সন্ন্যাসীরা একত্রিত হয়ে চড়কের আয়োজন করেছিলেন। উদ্যোক্তাদের মতে, অধিকাংশ ভক্ত চৈত্র চড়ক পালন করেন। আবার আমাদের মতো অনেকেই বৈশাখী চড়কে মেতে উঠি। যা গ্রাম বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *