পথ দুর্ঘটনায় মৃত্যু হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের, দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—ভিন্ রাজ্যে মৃত্যু হল মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের।বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন(৫৪)।তার বাড়ি হরিশ্চন্দ্রপুর
থানার সন্তোষপুর গ্রামে।রাজস্থানের কোটায় সোমবার রাতে বাইকের ধাক্কায় মারা যান তিনি।তিন মাস আগে এলাকার পাঁচ শ্রমিক ওই এলাকায় কাজে গিয়েছিলেন।সেখানে গাছ কাটার কাজ করতেন।কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানীয় কিনতে যাচ্ছিলেন।ওই সময় রাস্তায় বাইকের ধাক্কায় জখম হন কেতাবুদ্দিন।পরে হাসপাতালে তার মৃত্যু হয়।বাড়িতে স্ত্রী গুলেনুর বিবি-সহ পাঁচ সন্তান রয়েছে তার।একমাত্র রোজগেরে ছিলেন কেতাবুদ্দিন।ফলে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী।কীভাবে সংসার চলবে,তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন গুলেনুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *